হোম > খেলা > ক্রিকেট

মেজাজ হারিয়ে লাথি মেরে স্টাম্প ভাঙলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক

ঢাকা : সাকিব আল হাসান আর বিতর্ক যেন সমান্তরালে চলে! আজ মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে নতুন বিতর্ক সাকিবকে ঘিরে। তাঁর বলে এলবিডব্লিউর আবেদন নাকচ করে দেওয়ায় লাথি মেরে স্টাম্প ভেঙে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক।

ইনিংসের পঞ্চম ওভারে ঘটেছে ঘটনাটা। সাকিবকে ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে চার আর ছক্কা মারেন মুশফিক। ওভারের শেষ বলে মুশফিকের বিপক্ষে সাকিবের এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি আম্পায়ার ইমরান পারভেজ। মুহূর্তেই মেজাজ হারিয়ে লাথি মেরে স্টাম্প ভাঙেন সাকিব। এ ছাড়া আম্পায়ারে সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি।

এখানেই শেষ নয়। পরের ওভারের পঞ্চম বল শেষ হওয়ার পর বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধের ঘোষণা করেন। এতে ক্ষুব্ধ হয়ে সাকিব স্টাম্প তুলে আছাড় মারেন! ড্রেসিংরুমে ফেরার সময় আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন সাকিব। এ সময় সুজনও ভীষণ খেপে যান। দুই দলের খেলোয়াড়েরা ফিরিয়ে নিয়ে যান তাঁদের।

একটা সময় দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিংয়ের লড়াই মানে ছিল অন্যরকম উত্তেজনা, স্নায়ুক্ষয়ী সব মুহূর্ত তৈরির নিশ্চয়তা। সময়ের স্রোতে আবাহনী–মোহামেডান ক্রিকেট দ্বৈরথ রং হারালেও সাকিব যেন আজ অতীতের উত্তেজনা ফিরিয়ে আনলেন মাঠে। যে ম্যাচ নিয়ে এত উত্তেজনা, সেটিতে শেষ পর্যন্ত সাকিবের মোহামেডানই জিতেছে।

টসে জিতে প্রথমে ব্যাটিং করে মোহামেডান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৪৫ রান। সর্বোচ্চ ৩৭ রান (২৭ বলে) করেন সাকিবই। মাহমুদুল হাসান ২২ বলে ৩০ করে অপরাজিত থাকেন। আবাহনীর কে এস স্বাধীন ২৪ রানে নেন ৩ উইকেট। বৃষ্টির বাধায় ৯ ওভারে নেমে আসা আবাহনীকে করতে হতো ৭৬ রান। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানো আবাহনী ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ৪৪ রান। মোহামেডান বৃষ্টি আইনে জিতেছে ৩১ রানে। ১৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা শুভাগত।

ব্যাট–বলের লড়াই ছাপিয়ে অবশ্য এই ম্যাচের আলোচিত মুখ সাকিবই। এ ঘটনায় বাঁহাতি অলরাউন্ডারকে কী শাস্তি পেতে হয়, সেটিই দেখার।

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান