হোম > খেলা > ফুটবল

পুতিনকে রক্তের খেলা বন্ধ করতে বললেন পেলে

শুধু ব্রাজিল নয়; বিশ্ব ফুটবলের গর্ব পেলে। খেলাটার সবচেয়ে বড় দূতও তিনি।

অতীতে বহু দেশের গৃহযুদ্ধ থেমে গেছে পেলের খেলা দেখার জন্য। ফুটবলের মাধ্যমেই তিনি দিয়েছেন শান্তির ডাক।

এবার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন পেলে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে খোলা চিঠি লিখেছেন ৮১ বছর বয়সী ফুটবল নক্ষত্র।

পেলে চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন গত রাতে, স্কটল্যান্ডের বিপক্ষে ইউক্রেনের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের ঠিক আগে। তিনি লিখেছেন, ‘আমি আজকের (গত রাতের) ম্যাচকে একটি অনুরোধ করার সুযোগ হিসেবে ব্যবহার করতে চাই। আগ্রাসন বন্ধ করুন। রক্তের খেলা আর নয়।’

যুদ্ধের পরিণতি ভয়াবহ হতে চলেছে বলে মনে করেন পেলে, ‘এই সংঘাত বিদ্বেষপূর্ণ ও অযৌক্তিক। ব্যথা, ভয়, সন্ত্রাস ও যন্ত্রণা ছাড়া কিছুই নিয়ে আসবে না। যুদ্ধ শুধু জাতিতে জাতিতে বিভেদ সৃষ্টি করতে জানে। এতে কোনো আদর্শ নেই। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শিশুদের স্বপ্নকে সমাহিত করছে, পরিবারকে ধ্বংস করছে এবং নিরপরাধকে শাস্তি দিচ্ছে।’

রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ জানতে - এখানে ক্লিক করুন

ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমা দেশগুলো। দেশটির অর্থনীতিতে ধস নামানোর হুঁশিয়ারি দিচ্ছে তারা। তবু যুদ্ধ বন্ধ করতে নারাজ পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও হাল ছাড়তে নারাজ।

খেলা সম্পর্কিত আরও পড়ুন:

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে