হোম > খেলা > ফুটবল

সেই এলিটাই এবার সাফের বাংলাদেশ দলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন কোচ অস্কার ব্রুজোনের অধীনে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এলিটা কিংসলে।   ভিসা জটিলতায় সাবেক এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের বাংলাদেশ দলে খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। সাফের দলে ডাক পাওয়ায় অনেকটা কেটে গেল সেই সংশয়ের মেঘ।

সাফের কোচ হিসেবে আজ অস্কার ব্রুজোনকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন বাফুফের সহসভাপতি ও জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ। 

জাতীয় দলের দায়িত্ব প্রথমবারের মতো পেয়ে খুব বেশি চমক রাখেননি অস্কার। দলে নতুন মুখ কেবল এলিটা। দলে ফিরেছেন আবাহনীর উইঙ্গার জুয়েল রানা ও গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। সাফকে সামনে রেখে ৪-৩-৩ ফরমেশনে আক্রমণাত্মক ফুটবল খেলবে বাংলাদেশ, এমনটাই জানালেন অস্কার। 

সাফের বাংলাদেশ দল

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, শহীদুল ইসলাম সোহেল, আশরাফুল ইসলাম রানা

রক্ষণ: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারিক কাজী, টুটুল হোসেন বাদশা, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফী, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, মোহাম্মদ আতিকুজ্জামান, মেহেদী হাসান, হৃদয়

মাঝমাঠ: আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা, সাদ উদ্দিন, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, মানিক হোসেন মোল্লা

আক্রমণ: বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, এলিটা কিংসলে, মতিন মিয়া, জুয়েল রানা, সুমন রেজা

কবে অবসর নিচ্ছেন নেইমার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা