হোম > খেলা > ফুটবল

অবসরের সিদ্ধান্তে মত বদলালেন মুলার

কাতার বিশ্বকাপের পরই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন টমাস মুলার। এবার সুর বদলালেন মুলার। এখনও খেলা চালিয়ে যেতে চান জার্মানির এই মিডফিল্ডার।

২০২২-এর ১ ডিসেম্বর আল বায়েত স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানি-কোস্টারিকা। কাই হ্যাভার্টজের জোড়া গোলে কোস্টারিকাকে ৪-২ গোলে হারিয়েছিল জার্মানি। তবে গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যায় জার্মানি। তাতে টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘণ্টা বেজে যায় জার্মানদের।

বিশ্বকাপের পর অবসরের ইঙ্গিত দিলেও ২০২৪ ইউরো পর্যন্ত খেলার আভাস দিয়েছেন মুলার। জার্মানির এই মিডফিল্ডার বলেন, ‘আমি কোস্টারিকা ম্যাচের পর আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। খুবই দুঃখজনক ব্যাপার ছিল এটা, যেখানে আমরা জেতার পরেও হেরে গিয়েছিলাম। হ্যান্সির সঙ্গে আমার যোগাযোগ ভালো। পেশাদার ফুটবলার হিসেবে আমি সব সময়ই জাতীয় দলের সঙ্গে থাকব। এটা সম্পূর্ণ কোচের ওপর নির্ভর করছে। আমি খুব নির্ভার এখন। তবে কোচের যখন দরকার হবে, তখন আমি থাকব।’ 

জার্মানির জার্সিতে ১২১ ম্যাচ খেলেছেন মুলার। ৪৪ গোলের সঙ্গে ৪০ গোলে অ্যাসিস্ট করেছেন। জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী দলে ছিলেন এই মিডফিল্ডার।

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে