হোম > খেলা > ফুটবল

পিএসজি ম্যাচে সমর্থকদের বর্ণবাদী আচরণে বার্সাকে শাস্তি

ইউরোপের ফুটবলে বর্ণবাদী আচরণ নতুন নয়। সপ্তাহখানেক আগে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে তেমন আচরণ করেন বার্সেলোনার সমর্থকেরা। তার জন্য ৩০ হাজার ইউরো (প্রায় ৩৮ লাখ টাকা) জরিমানা গুনতে হচ্ছে কাতালান জায়ান্টদের।

বার্সাকে এই শাস্তি দিয়েছে উয়েফা। প্যারিসে বর্ণবাদী আচরণের পাশাপাশি আতশবাজি জ্বালানো ও পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে ক্ষতিসাধনের জন্য বার্সার দুই সমর্থকের ওপর এই অভিযোগ ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। এর জন্য শাস্তি পেতে হচ্ছে স্প্যানিশ ক্লাবটিকে।

সমর্থকদের এমন বর্ণবাদী আচরণের কারণে শাস্তি হিসেবে উয়েফার পরবর্তী প্রতিযোগিতায় বার্সা তাদের সমর্থকদের অ্যাওয়ে টিকিট বিক্রি করতে পারবে না। তবে নিষেধাজ্ঞাটি এক বছরের প্রাথমিক সময়ের জন্য স্থগিত করা রাখা হয়েছে। এ ছাড়া ক্ষতিপূরণের জন্য বার্সাকে অবশ্যই ৩০ দিনের মধ্যে পিএসজির সঙ্গে যোগাযোগ করতে হবে।

কোয়ার্টার ফাইনালে প্রথম লেগ ৩-২ গোলে জিতলেও গত পরশু নিজেদের মাঠে ফিরতি লেগে ৪-১ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে জাভির দল। আর দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে পিএসজি। আগামী ১ মে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগ খেলতে জার্মানি সফরে যাবে প্যারিসিয়ানরা।

কবে অবসর নিচ্ছেন নেইমার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা