হোম > খেলা > ফুটবল

এমবাপ্পের শিরোপা জেতানো গোল নিয়ে বিতর্কের ঝড় 

টান-টান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটির বয়স তখন ৮০ মিনিট। ১-১ গোলে বিরাজ করছে সমতা। এ অবস্থা থেকে শিরোপা জিততে পারে যেকোনো দল। জয়সূচক গোল করে মহানায়ক বনে যেতে পারেন যে কেউ। 

মিলানের ঐতিহাসিক সান সিরোতে গত রাতে উয়েফা নেশনস লিগের শ্রেষ্ঠত্বের মঞ্চের সেই মহানায়ক কিলিয়ান এমবাপ্পে। থিও হার্নান্দেজের দারুণ এক পাসে জাল কাঁপান প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা। স্পেনকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার নেশনস লিগের শিরোপা জেতে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। 

তবে এমবাপ্পের গোল নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। স্প্যানিশদের দাবি, অফসাইডে ছিলেন ফরাসি ফরোয়ার্ড। রেফারিকে গোল বাতিলের অনুরোধও জানান সার্জিও বুসকেটস-সিজার আজপিলিকুয়েতারা। 

টিভি রিপ্লেতেও দেখা যায়, থিও হার্নান্দেজ এমবাপ্পের উদ্দেশ্যে বল বাড়ানোর সময় অফসাইডে ছিলেন তিনি। তাহলে কেন বাতিল করা হলো না সেই গোল? 

ম্যাচ শেষে এর ব্যাখ্যা দিয়েছেন রেফারি অ্যান্থনি টেলর। ৪২ বছর বয়সী ইংলিশ রেফারি স্পেনের অধিনায়ক বুসকেটসকে জানিয়েছেন, এমবাপ্পে বল রিসিভ করার আগে ছোঁয়া লাগিয়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়া। ফুটবলের নতুন নিয়মে এটা অফসাইড নয়। 

রেফারির এ ব্যাখ্যায় দ্বিমত পোষণ করেছেন বুসকেটস। আরটিভিইকে তিনি বলেছেন, ‘এমবাপ্পে সামনে থাকায় সে (এরিক গার্সিয়া) বল থামাতে চেয়েছিল। সব ডিফেন্ডার সচরাচর যা করে, সেও তাই করেছে। কিন্তু বলটা এমবাপ্পের পায়ে যেতেই অনসাইড হয়ে গেল। এটা অজ্ঞের মতো সিদ্ধান্ত।’ 

সামাজিক যোগাযোগমাধ্যম রেফারি টেলরকে ধুয়ে দিয়েছেন স্প্যানিশ সমর্থকেরাও। একজন লিখেছেন, ‘অন্ধ রেফারি। এমবাপ্পে যদি অনসাইডে থাকেন, তাহলে কুন্দের (ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দে) হ্যান্ডবলে কেন স্পেনকে পেনাল্টি দেওয়া হলো না? তাঁর চোখে কি কিছুই পড়েনি?’ 

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন