হোম > খেলা > ফুটবল

চলে গেলেন কিংবদন্তি স্যার ববি চার্লটন

চলে গেলেন স্যার ববি চার্লটন। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপজয়ী ফুটবলার শেষনিশ্বাস ত্যাগ করেছেন আজ। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বিবিসি ও এএফপি।

স্যার চার্লটনের পরিবার জানিয়েছে, এই কিংবদন্তি ফুটবলার স্থানীয় সময় আজ সকালে শান্তিতে শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর পরিবার এক বিবৃতিতে বলেছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, স্যার ববি চার্লটন শনিবার সকালে শান্তিতে চলে গেছেন।’

১৯৬৬ সালে নিজেদের মাটিতে হওয়া বিশ্বকাপে শিরোপা জেতে ইংল্যান্ড। সেটিই থ্রি-লায়নদের একমাত্র শিরোপা। ইংল্যান্ডের সেই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য বা কি-ফিগার ছিলেন স্যার চার্লটন। জাতীয় দলের হয়ে ১০৬ ম্যাচ খেলে ৪৯ গোল করেছেন তিনি। সে সময় এটি ছিল ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড।

১৭ বছরের পেশাদারি ক্যারিয়ারে ইউনাইটেডের হয়ে স্যার চার্লটন জিতেছেন তিনটি লিগ শিরোপা, একটি ইউরোপা কাপ ও একটি এফএ কাপ। 

ডিমেনশিয়ায় ভুগছিলেন স্যার চার্লটন। ২০২২ সালের নভেম্বরে এই রোগের ডায়াগনসিস করা হয় তাঁর।

কবে অবসর নিচ্ছেন নেইমার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা