হোম > খেলা > ফুটবল

মার্তিনেজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল ফ্রান্স

এ যেন ‘শেষ হয়েও হইল না শেষ’। আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল শেষ হওয়ার পরেও এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে আলোচনা এখনো সরগরম। এবার মার্তিনেজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন।

রোববার লুসাইলে চ্যাম্পিয়ন হওয়ার পর ড্রেসিংরুমে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে ট্রল করেছিলেন মার্তিনেজ। এরপর আর্জেন্টিনায় ছাদখোলা এমবাপ্পের ‘পুতুল’ নিয়ে উদ্‌যাপন করছিলেন। মার্তিনেজের এই আচরণকে বাড়াবাড়ি বলছেন ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নোয়েল লে গ্রায়েত। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ দায়ের করে গ্রায়েত বলেন, ‘আমার কাছে এই আচরণ অস্বাভাবিক মনে হয়েছে। আমি বুঝতেই পারছি না। এটা খুবই বাড়াবাড়ি হয়েছে। এমবাপ্পের অভিযোগ সঠিক।’ 

মার্তিনেজের আচরণ নিয়ে ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লে মায়ার অভিযোগ করেছিলেন। ফরাসি অর্থমন্ত্রী বলেছিলেন, ‘ফিফা আসলে কী করছে? খেলাধুলা মানেই ফেয়ার প্লের অংশ। এর মানে একে অপরের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। যারা পরাজিত তাদের প্রতি তো সম্মান দেখাতেই হবে।’ তার আগে ফ্রান্সের সাবেক ডিফেন্ডার আদিল রামি ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘মার্তিনেজ সবচেয়ে ঘৃণিত ফুটবলার।’ তা ছাড়া আরও এক ঘটনায় শিরোনাম হয়েছিলেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। রোববার ফাইনাল শেষে গোল্ডেন গ্লাভসের পুরস্কার নেওয়ার পর অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন। পরে কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, ফরাসিদের দুয়োধ্বনির জবাব দিতেই অমন উদ্‌যাপন করেছিলেন।

কবে অবসর নিচ্ছেন নেইমার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা