হোম > খেলা > ফুটবল

যুব সাফে গোল করে মুগ্ধ-সাঈদদের স্মরণ করলেন মিরাজুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউরোপীয় ফুটবলে এমনটা প্রায়ই দেখা যায়—জার্সির নিচে গেঞ্জিতে কোনো স্ট্রাইকার লিখে নিয়ে এসেছেন বিশেষ বার্তা। গোল করার পর গায়ের জার্সি ওপরে তুলে সেই বার্তা পৌঁছে দেন সবাইকে। আজ অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে কাছাকাছি একই কাজ করলেন বাংলাদেশ দলের স্ট্রাইকার মিরাজুল ইসলাম। তাঁর উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া মীর মুগ্ধ ও আবু সাঈদদের আত্মত্যাগের কথা বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া। 

১৬ মিনিটে দলকে এগিয়ে দেওয়ার পর গায়ের জার্সি উল্টো করে পরলেন, তাতে জার্সিতে লেখাটা এলো প্রকাশ্যে। মিরাজুলের জার্সিতে লেখা ছিল—‘মুগ্ধ এবং আবু সাঈদ-এর স্মরণে মনে রেখ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি।’ মিরাজুলের জার্সিতে লেখাটা এ দেশের ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে। 

১৮ আগস্ট নেপালের আনফা কমপ্লেক্সে শুরু হওয়া অনূর্ধ্ব-২০ সাফে আজ প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রথমার্ধের খেলা শেষে মিরাজুলের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ।

কবে অবসর নিচ্ছেন নেইমার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা