হোম > খেলা > ফুটবল

‘আমি রেকর্ডের পেছনে দৌড়াই না, রেকর্ড আমার পেছনে দৌড়ায়’ 

বয়স চলে ৩৯। এই বয়সে অনেক ফুটবলার অবসরজীবন যাপন শুরু করেন। বন্ধু-পরিবার নিয়ে ঘুরে বেড়ান। কেউ হয়তো শুরু করেন কোচিং ক্যারিয়ার। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো একেবারে ব্যতিক্রম। খেলে চলেছেন এখনো। মাতিয়ে চলেছেন যেখানেই যাচ্ছেন। 

ক্যারিয়ারের শুরু থেকেই তো এমন ব্যতিক্রম রোনালদো। ‘পর্তুগিজ যুবরাজ’ ইংল্যান্ড, স্পেন ও ইতালি জয়ের পর এখন সৌদি আরবে। সেখানেও থেমে নেই তাঁর পা জোড়া। করে চলেছেন একের পর এক গোল। ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড। এবার নতুন আরেকটি রেকর্ডও গড়লেন সিআর সেভেন। 

সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন রোনালদো। ৩৫ গোল করে ভেঙে দিয়েছেন পাঁচ বছর আগের রেকর্ড। ২০১৯ মৌসুমে সৌদি লিগে আল নাসরের হয়ে ৩৪ গোল করেছিলেন আবদেররাজ্জাক হামদাল্লাহ। রোনালদোও সেই রেকর্ড ভাঙলেন একই ক্লাবের হয়ে। গত রাতে এবারের মৌসুমের শেষ রাউন্ডে তিনি জোড়া গোল করেছেন। প্রথমটি প্রথমার্ধের যোগ করা তৃতীয় মিনিটে, দ্বিতীয়টি ৬৯ মিনিটে। দ্বিতীয় গোলটি করেই হামদাল্লাহর রেকর্ড ভাঙেন রোনালদো। 

আর এই রেকর্ড গড়ার পর রোনালদো জানিয়েছেন, রেকর্ডের পেছনে দৌড়ান না তিনি। নিজের অফিশিয়াল এক্সে লিখেছেন, ‘আমি রেকর্ডের পেছনে দৌড়াই না, রেকর্ড আমার পেছনে দৌড়ায়।’ 

গত রাতে রিয়াদে আল ইতিহাসের বিপক্ষে আল নাসর জিতেছে ৪-২ গোলে। তবে এই ম্যাচে রেকর্ড গড়লেও ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে লিগ শেষ করতে হচ্ছ রোনালদোকে। এবারও সৌদি লিগ জেতা হলো না তাঁর। ২০২৩-২৪ মৌসুমের শিরোপা আগেই নিশ্চিত করেছে আল হিলাল। 

কবে অবসর নিচ্ছেন নেইমার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা