হোম > খেলা > ফুটবল

কবে ঢাকায় আসবেন হামজা

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকায় আসছেন হামজা। ছবি: এক্স

সবকিছু চূড়ান্ত হয়েছে আগেই, এখন কেবল হামজা চৌধুরীর বাংলাদেশে পা রাখার অপেক্ষা। সেই দিনক্ষণও ঠিক হয়েছে। আগামী ১৯ মার্চ ঢাকায় আসতে যাচ্ছেন তিনি। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।

এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। তবে দুটি পর্বে অনুষ্ঠিত হবে এই ক্যাম্প। প্রথম পর্ব ঢাকায় (২৮ ফেব্রুয়ারি-৪ মার্চ) ও দ্বিতীয় পর্ব সৌদি আরবে (৫-১৭ মার্চ)।

শেফিল্ড শিল্ডের হয়ে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের লিগ খেলতে ব্যস্ত থাকা হামজা অবশ্য ক্যাম্পে অংশ নেবেন না। বাবু বলেন, ‘আমরা আশা করছি, ভারত যাত্রার আগে হামজা জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। আশা করি, তিনি ১৯ মার্চ আসবেন।’

২০২৭ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৫ মার্চ ভারতের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। এর আগে ২১ মার্চ ভারতে যাবে বাংলাদেশ দল।

এদিকে, গত ডিসেম্বরে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পান হামজা। কদিন আগেই লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড শিল্ডে যোগ দেন তিনি। সেখানে অভিষেকেই জেতেন ম্যাচ-সেরার পুরস্কার।

কবে অবসর নিচ্ছেন নেইমার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা