হোম > খেলা > ফুটবল

টানা তৃতীয়বার সেমিতে ওঠা ইংল্যান্ডের সামনে অস্ট্রেলিয়া

পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানো জয়ে নারী বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। আজ সিডনিতে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইংলিশ মেয়েরা। 

এ নিয়ে টানা তৃতীয়বার শেষ চারে উঠল ইংল্যান্ড। তবে একবারও ফাইনাল খেলা হয়নি তাদের। এবার সেই স্বপ্ন পূরণ করতে হলে ১৬ আগস্ট সিডনিতেই স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারাতে হবে তাদের। দিনের আরেক কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২০ শটের রোমাঞ্চকর টাইব্রেকারে জিতে প্রথমবার শেষ চার নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার মেয়েরাও। 

৪৪ মিনিটে কাইসেদোর পাসে সান্তোসের গোলে এগিয়ে যায় কলম্বিয়া। তবে সমতায় ফিরতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইংল্যান্ডকে। প্রথমার্ধের যোগ করা ষষ্ঠ মিনিটে হেম্প একটি গোল শোধ দেন। ৬৩ মিনিটে ডি-বক্সের ভেতর রুসোর আড়াআড়ি শটে ব্যবধান বাড়ায় ইংলিশ মেয়েরা। সেই ব্যবধান ধরে রেখে সেমি নিশ্চিত করে ইংল্যান্ড। 

গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে ইংল্যান্ড। ব্রাজিলকে হারিয়ে ফিনালিসিমাও ঘরে তুলেছে তারা। এবার প্রথমবারের মতো বিশ্বকাপ জিতলে প্রধান শিরোপা জয়ের তৃতীয় চক্র পূরণ হবে ‘সিংহীদের’। 

নিউজিল্যান্ডের অকল্যান্ডে ১৫ আগস্ট নারী বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন-সুইডেন। গত আসরের চ্যাম্পিয়নদের দৌড় থেমে গেছে আগেই। এবার নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে নারী বিশ্বকাপ।

কবে অবসর নিচ্ছেন নেইমার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা