হোম > খেলা > ফুটবল

চ্যাম্পিয়নদের মতোই শুরু নেইমারদের

ঢাকা: শিরোপা ধরে রাখার মিশনটা ভালোই হলো ব্রাজিলদের। কাল ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে সেটারি আভাস দিলেন তিতের শিষ্যরা। যেখানে নেইমার এক গোল তো করেছেনই, একটি গোলে সহায়তাও করেছেন।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন নেইমাররা। স্বাগতিকদের একের পর এক আক্রমণে ভেনেজুয়েলার কোণঠাসা হয়ে পড়ে ভেনেজুয়েলার রক্ষণ। ব্রাজিলিয়ানদের আক্রমণগুলো রুখে দিয়ে সেই পরীক্ষায় কিছু সময় পাস মার্কই পেয়েছিল তারা।

কতক্ষণ আর ঠেকিয়ে রাখা যায়? ভেনেজুয়েলাও ২১ মিনিটের বেশি গোলপোস্টের মুখ রাখতে পারেনি। ২২ মিনিটে প্রথম গোলের দেখা পায় ব্রাজিল। নেইমারের কর্নার থেকে করা ক্রসে প্রথমে রিচার্লিসনের হেড, তারপর আলতো টোকায় বল জালে জড়ান মার্কিনিওস। ৩ মিনিট পর আবারও গোল করেন রিচার্লিসন। তবে অফসাইডে বাতিল হয়ে যায় সেটি। প্রথমার্ধে আরও কয়েকবার ভেনেজুয়েলার রক্ষণ দুর্গে হানা দিলেও গোলের দেখা পায়নি স্বাগতিকেরা।

দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে ব্রাজিল। ৫৩ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের সহায়তায় গোলপোস্টের কাছাকাছি গিয়েও লক্ষ্যভেদ করতে পারেননি নেইমার। ৬৪ মিনিটে আর সে ভুল করেননি পিএসজি তারকা। স্পট কিক থেকে দারুণ ছোঁয়ায় স্বাগতিকদের দ্বিতীয় গোলটি এনে দেন নেইমার। ২-০ গোলে পিছিয়ে পড়া ভেনেজুয়েলা এরপর বেশ কয়েকবার আক্রমণে ওঠার চেষ্টা করেছিল। প্রতিবারই ব্রাজিলের রক্ষণে বাঁধা পড়ে তাদের আক্রমণগুলো। উল্টো ম্যাচের ৮৯ মিনিটে তৃতীয় গোল হজম করে ভেনেজুয়েলা। নেইমারের সহায়তায় দলের তৃতীয় গোলটি করেন গ্যাব্রিয়েল বারবোসা।

কবে অবসর নিচ্ছেন নেইমার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা