হোম > খেলা > ফুটবল

বাংলাদেশের জার্সিতে হামজার খেলা নিয়ে যা বললেন বাফুফে সভাপতি

আজকের পত্রিকা ডেস্ক­

হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলা নিয়ে কদিন আগে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছিলেন বিষয়টি একটু জটিল। আজ বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বললেন, সময়মতো সঠিক তথ্যই জানানো হবে।

আজ বিজয় দিবস উপলক্ষে বাফুফের টার্ফে সাবেক ফুটবলাররা লাল ও সবুজ দুই দলে ভাগ হয়ে প্রীতি ম্যাচে অংশ নেয়। যে ম্যাচটি উপভোগ করেন বাফুফে সভাপতি। তারপর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় হামজা চৌধুরীর প্রসঙ্গও উঠে আসে।

দীর্ঘদিন ধরেই বাফুফে চেষ্টা করছে লেস্টার সিটিতে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজাকে বাংলাদেশ জাতীয় দলে ভেড়াতে। সে জন্য বেশ কয়েকটি প্রক্রিয়া এরই মধ্যে শেষও করেছে তারা। কিন্তু ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির এখনো অনুমোদন দেয়নি।

বাংলাদেশের জার্সিতে হামজার খেলা প্রসঙ্গে তাবিথ আউয়াল বলেন, ‘আমরা আপনাদের সময়মতো সঠিক তথ্যই দেব। এ মুহূর্তে আমাদের কাছে হামজাকে নিয়ে কোনো আপডেট নেই। আপনারা বিভিন্নভাবে যা জানছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যা দেখছেন তা আজকে পর্যন্ত সত্য নয়। যখনই কোনো আপডেট হবে, সবার আগে আমরা গণমাধ্যমকে জানাব।’

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে