হোম > খেলা > ফুটবল

যে রেকর্ডে পেলেকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে 

কাতার বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন কিলিয়ান এমবাপ্পে। নিজে গোল করছেন আর সতীর্থদের দিয়েও গোল করিয়ে নিচ্ছেন ফ্রান্সের এই ফুটবলার। গতকাল আল থুমামা স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জোড়া গোল করলেন এমবাপ্পে। তাতে ফরাসি এই ফুটবলার এক রেকর্ডে ছাড়িয়ে গেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে।

পোল্যান্ডের বিপক্ষে গতকাল নিজের প্রথম গোলটি এমবাপ্পে পেয়েছেন দ্বিতীয়ার্ধে। প্রতি আক্রমণ থেকে ৭৪ মিনিটে উসমান দেম্বেলের পাস খুজে পায় বক্সের কোণায় দাঁড়িয়ে থাকা এমবাপ্পেকে। ডান পায়ে দুর্দান্ত এক শটে পোল্যান্ড গোলরক্ষক ভয়চেক সেজনিকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে।

অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করেন ফরাসি এই তারকা ফুটবলার। মার্কাস থুরামের অ্যাসিস্টে দারুণ শটে এবার গোল করেন এমবাপ্পে। তাতে দুই বিশ্বকাপ মিলিয়ে ১১ ম্যাচে ফরাসি ফরোয়ার্ডের গোল এখন ৯ টি। ২৩ বছর ৩৪৯ দিন বয়সে বিশ্বকাপে ৯ গোল করেন এমবাপ্পে। ১৯৬৬ বিশ্বকাপে পেলে যখন ৮ গোল করেন, তখন পেলের বয়স ২৬ বছর।

ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৬৩ ম্যাচ খেলেছেন এমবাপ্পে। গোল করেছেন ৩৩ এবং অ্যাসিস্ট করেছেন ২৩ গোলে। বিশ্বকাপে ১১ ম্যাচে ৯ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। যেখানে এবারের বিশ্বকাপে ৫ গোল করে গোল্ডেন বুটের দৌঁড়ে তিনি আছেন শীর্ষে।

কবে অবসর নিচ্ছেন নেইমার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা