হোম > খেলা > ফুটবল

জার্মানির হয়ে চারটি বিশ্বকাপ খেলা ডিফেন্ডারের মৃত্যু

চলে গেলেন কার্ল-হেইঞ্জ স্নেলিংগার। ৮৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন পশ্চিম জার্মানির হয়ে চারটি বিশ্বকাপ খেলা এই ডিফেন্ডার। এএফপিকে আজ খবরটি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে। 

স্নেলিংগার ১৯৫৮ থেকে ১৯৭০ পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলেছেন। তবে একবার শিরোপা জিততে পারেননি। ১৯৬৬ বিশ্বকাপে ওয়েম্বলিতে স্নেলিংগাররা হারেন ইংল্যান্ডের কাছে। ইংলিশদের সেটিই প্রথম ও একমাত্র বিশ্বকাপ। 

পশ্চিম জার্মানির হয়ে ৪৭ ম্যাচ খেলেছেন স্নেলিংগার। জাতীয় দলের হয়ে তিনি নিজের একমাত্র গোলটি করেছেন ১৯৭০ বিশ্বকাপের সেমিফাইনালে, ইতালির বিপক্ষে। যোগ করা সময়ে গোল করে ম্যাচটিতে পশ্চিম জার্মানিকে সমতায় ফেরান তিনি। তবে অতিরিক্ত সময়ে ম্যাচটি ৪-২ গোলে জিতে নেয় ইতালি। 

ক্লাব পর্যায়ে স্নেলিংগার ১৯৬২ সালে কোলনকে জার্মান ফুটবলের শীর্ষ লিগের শিরোপা এনে দেন। সে বছরের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হোন তিনি। এই পুরস্কার জেতার পর জার্মানির ফুটবলের বাইরে যাওয়া একমাত্র খেলোয়াড় ছিলেন তিনি। এরপর ক্যারিয়ারের অধিকাংশ সময় ইতালিতে কাটান তিনি। 

এক বছর মানতুয়ায় কাটানোর পরের বছর রোমাতে কাটান স্নেলিংগার। এরপর এসি মিলানে কাটান ৯ বছর। রোজোনেরিদের হয়ে চারটি ইতালিয়ান কাপ ও একটি লিগ শিরোপা জিতেছেন। অবসরের পর স্নেলিংগার ইতালিয়ায় বসবাস শুরু করেন এবং মারা যান মিলানের শহরে।

কবে অবসর নিচ্ছেন নেইমার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা