হোম > খেলা > ফুটবল

মেসি, নাকি হালান্ড—কে জিতবেন ব্যালন ডি’অর

বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি জানিয়েছিলেন, ব্যালন ডি’অর নিয়ে ভাবছেন না। আর্জেন্টাইন অধিনায়ক না ভাবলেও এবারও তাঁর শোকেসেই জায়গা পেতে পারে ফুটবল বিশ্বের ব্যক্তিগত নৈপুণ্যের এই পুরস্কার। 

আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ এনে দেওয়ার পর থেকেই এমন গুঞ্জন চলছে। ১২ দিন আগেই স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, মেসির হাতেই অষ্টম ব্যালন ডি’অর উঠতে যাচ্ছে। আর নারী ফুটবলার হিসেবে স্পেনের বিশ্বকাপজয়ী তারকা আইতানা বোনামাতির নাম জানিয়েছে সংবাদমাধ্যমটি। তাদের দেওয়া তথ্য সঠিক হচ্ছে কি না সেটা প্যারিসে আজ রাতেই জানা যাবে। 

মেসির পারফরম্যান্সের কারণে অনেকেই তাঁর পক্ষে বাজি ধরেছেন। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা যেমন বলেছেন, ‘সব সময় বলে আসছি, ব্যালন ডি’অরে দুটি ক্যাটাগরি থাকা উচিত। একটি মেসির, আরেকটি অন্যদের জন্য।’ বিশ্বকাপে ৭ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন তিনটি। পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন। 

মেসির রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জয়ের পথে বাধা হতে পারেন আর্লিং হালান্ড। সর্বশেষ মৌসুমে ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ে উল্লেখযোগ্য অবদান নরওয়েজীয় স্ট্রাইকারের। প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ ৩৬ গোলের রেকর্ডের সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৫২টি। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এ বছর উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন তিনি। তবে হালান্ডকে হারিয়ে ফিফা বর্ষসেরা নির্বাচিত হন মেসি।

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে