হোম > খেলা > ফুটবল

‘টেন হাগের কারণেই ইউনাইটেড ছাড়তে বাধ্য হয়েছে রোনালদো’ 

ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে খেলছেন ৯ মাস। বর্তমান মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করছেন তিনি। সৌদি ক্লাবটিকে শিরোপাও এনে দিয়েছেন। সৌদিতে যখন সুখের সময় কাটাচ্ছেন, তখন পুরনো ঘটনাই যেন সবাইকে মনে করালেন বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার আর্তুরো ভিদাল। 

আল নাসরের আগে রোনালদো সর্বশেষ খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ২০২১ সালে দ্বিতীয় দফায় ইউনাইটেডে ফিরে দুই মৌসুম পুরো খেলতে পারেননি তিনি। কোচ এরিক টেন হাগের সঙ্গে তাঁর বনিবনা হতো না। প্রায়ই টেন হাগ-রোনালদোর তিক্ত সম্পর্ক চলে আসত লাইমলাইটে। কোচ এরিক টেন হাগসহ ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়েছিলেন রোনালদো। এর পরিপ্রেক্ষিতে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে ইউনাইটেড। 

রোনালদো দুই দফায় ইউনাইটেডে খেলে ১৪৫ গোল করেছেন এবং ৪৩৬ ম্যাচ খেলেছেন। তিনটা প্রিমিয়ার লিগ, দুটো লিগ কাপ, চ্যাম্পিয়নস লিগ এবং ক্লাব বিশ্বকাপ জিতেছেন ইউনাইটেডের জার্সিতে। টেন হাগের কারণেই রোনালদো ম্যান ইউনাইটেড ছেড়েছে বলে দাবি করেছেন ভিদাল। ভিদাল বলেন, ‘এমন কোচ আসলেই খারাপ। কীভাবে রোনালদো তিনি বাদ দিতে পারেন? সে (রোনালদো) ছিল সর্বোচ্চ গোলদাতা। এই টেকো লোকগুলো খুবই জটিল প্রকৃতির হয়।’ 

কোলো কোলো, বায়ার লেভারকুসেন, জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, ফ্ল্যামেঙ্গো, আতলেতিকো পারানায়েন্স-এই নিয়ে অষ্টম ক্লাবে খেলছেন ভিদাল। আতলেতিকো পারানায়েন্সে তিনি যোগ দিয়েছেন এ বছরের জুলাই মাসে। তার আগে ফ্ল্যামেঙ্গো ছেড়েছেন কোচ হোর্হে সাম্পাওলির কারণে দ্বন্দ্বের জেড়ে। ফ্ল্যামেঙ্গোর একাদশে প্রায়ই তাঁকে খেলাতেন না সাম্পাওলি। সাম্পাওলিকে নিয়ে কদিন আগে ক্ষোভ ঝেরেছিলেন ভিদাল। সাবেক বার্সা ফুটবলার বলেন, ‘আমি বেশ খুশি। খেলার জন্য সব সময় আমি প্রস্তুত ছিলাম। একজন পরাজিত কোচের কাছে আমি আটকে গিয়েছিলাম। খেলোয়াড়দের কীভাবে প্রশংসা করতে হয় তা তিনি জানেন না।’

কবে অবসর নিচ্ছেন নেইমার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা