হোম > খেলা > ফুটবল

আর্সেনাল কোচের সঙ্গে হালান্ডদের ঝগড়া কেন

গত মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দৌড়ে সমানে সমানে লড়াই চলছিল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল সিটি। আগের মৌসুমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের রেশ তো রয়ে গেছে এবারও। 

এমিরেটস স্টেডিয়ামে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। ৮৬ মিনিটে ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে এগিয়ে যায় আর্সেনাল। শেষ পর্যন্ত আর্সেনাল ম্যাচ জিতেছে ১-০ ব্যবধানে। ম্যাচ শেষে সবাই যখন টানেল দিয়ে চলে যাচ্ছিলেন, তখনই ঘটে ঝগড়ার ঘটনা। আর্সেনালের সেট পিস কোচ নিকোলাস জোভারকে ধাক্কা দেন ম্যান সিটির ডিফেন্ডার কাইল হালান্ড। তখন তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। এরপর ঝগড়ায় এসে যোগ দেন আর্লিং হালান্ড। ম্যাচ শেষে সিটি কোচ পেপ গার্দিওলাকে এ ব্যাপারে (ঝগড়া) জিজ্ঞেস করা হলেও কৌশলে তা এড়িয়ে গেছেন। সিটি কোচ বলেন, ‘আমি জানি কী হয়েছে। তবে কিছু বলতে চাচ্ছি না।’ এর আগে ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত সিটির অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন জোভার। 

সব প্রতিযোগিতা মিলে ম্যানচেস্টার সিটি সর্বশেষ চার ম্যাচের তিন ম্যাচ হেরেছে। যার মধ্যে প্রিমিয়ার লিগে হেরেছে টানা দুই ম্যাচ। এবারের প্রিমিয়ারের লিগে ৮ ম্যাচে ৬ জয় ও ২ পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে আছে সিটিজেনরা। অন্যদিকে আর্সেনাল এই মৌসুমে এক ম্যাচও হারেনি। ৬ জয় ও ২ ড্রতে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে রয়েছে গানার্সরা।

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে