হোম > খেলা > ফুটবল

মিসরের হারের পর সালাহকে ‘অকর্মা’ বললেন সমর্থকেরা

মিসরের সবচেয়ে বড় তারকা তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের হয়ে দারুণ ছন্দেও আছেন। আফ্রিকান কাপ অব নেশনসেও মিসরের বড় নির্ভরতার নাম মোহামেদ সালাহ। কিন্তু আসরে নিজেদের প্রথম ম্যাচে সালাহকে যেন খুঁজেই পাওয়া গেল না। 

সালাহর নিষ্প্রভ থাকার রাতে নাইজেরিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছে মিশর। হারের পর পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনার মুখে আছেন সালাহ। 

ক্যামেরুনে আয়োজিত টুর্নামেন্টটিতে গত রাতে নিজেদের প্রথম ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই পিছিয়ে ছিল মিশর। সালাহকেও দেখা যায়নি সেরা ছন্দে। দলের হারের পর তাই মূল ঝড়টা গেছে তাঁর ওপর দিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিসরীয় ভক্ত কটাক্ষ করে লিখেছেন, ‘সবাই শুধু শুধু সালাহর সমালোচনা করছে, সে তো আজকে খেলেইনি।’ 

কাই নামে আরেকজনের টুইট, ‘সালাহ দৌড়ানোর জন্য জায়গা পায়নি। আরেকবার কঠিন ম্যাচে নিজেকে অকর্মা প্রমাণ করল সে।’ আরেকজন লিখেছেন, ‘একই সময়ে দুই ডিফেন্ডার সালাহকে পরাস্ত করল। আমি কাঁদছি। আফ্রিকান কাপ অব নেশনস কোনো ছেলেখেলা না।’ 

সালাহর সমালোচনা করার সময় কেউ কেউ তাঁর ক্লাব লিভারপুলকেও টেনে এনেছে। একজন লিখেছেন, ‘লিভারপুলের স্কোয়াড ছাড়া সালাহকে বেশ অকার্যকর মনে হয়।’ 

কবে অবসর নিচ্ছেন নেইমার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা