হোম > খেলা > ফুটবল

পুসকাসের হাঙ্গেরি ৬ দশক পর হারাল ইংল্যান্ডকে 

ফেরেঙ্ক পুসকাস আর বেঁচে নেই, কিন্তু হাঙ্গেরির ফুটবল যে এখনো মরে যায়নি, সেটিই কাল জানিয়ে দিল মার্কো রসির দল। নেশন্স লিগের নিজেদের প্রথম ম্যাচে তারা হারিয়েছে ফেবারিট ইংল্যান্ডকে। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় গত রাতে স্বাগতিকেরা জিতেছে ১-০ গোলে। 

গোলশূন্যভাবে এগিয়ে চলা ম্যাচে ৬৬ মিনিটে পেনাল্টি পায় হাঙ্গেরি। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন দমিনিক সোবোসলাই। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়। দীর্ঘ ৬ দশক পর ইংল্যান্ডের বিপক্ষে জয় পেল হাঙ্গেরি। এর আগে সর্বশেষ ১৯৬২ বিশ্বকাপে গ্রুপ পর্বে দুই দলের প্রথম ম্যাচে হাঙ্গেরি জিতেছিল ২-১ গোলে। 

গ্রুপের অন্য ম্যাচে ইতালি ও জার্মানির মধ্যকার ম্যাচ ১-১ গোলে সমতায় শেষ হয়েছে। প্রথম রাউন্ড শেষে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে হাঙ্গেরি। নিজেদের পরের ম্যাচে আগামী মঙ্গলবার হাঙ্গেরি খেলবে ইতালির বিপক্ষে। একই দিন জার্মানির বিপক্ষে মাঠে নামবে প্রথম ম্যাচেই ধাক্কা খাওয়া ইংল্যান্ড।

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে