হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপের মতো বড়দিনও হাসপাতালে কাটাবেন পেলে

কোলন ক্যানসারের চিকিৎসায় গত ২৯ নভেম্বর থেকেই সাও পাওলো আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি আছেন পেলে। হাসপাতালে থেকেই বিশ্বকাপ উপভোগ করেছেন তিনি। মাঝে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে সাধারণ ওয়ার্ডেও আনা হয়েছে। তবে নতুন খবর হচ্ছে, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

এখনো সাধারণ ওয়ার্ডেই আছেন পেলে। তবে গতকাল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পেলের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ক্যানসারের সঙ্গে তাঁর কিডনি ও হৃদ্‌যন্ত্রের সমস্যাও আছে। এর জন্য তাঁর আরও নিবিড় পরিচর্যার প্রয়োজন রয়েছে।

বিশ্বকাপের মতো পেলেকে বড়দিনও হাসপাতালেই কাটাতে হবে। সামাজিক মাধ্যমে বাবার শারীরিক অবস্থা ও বড়দিনের বিষয়ে নিশ্চিত করেছেন পেলের মেয়ে কেলি নসিমেন্তো। তিনি লিখেছেন, ‘আমাদের বাসার বড়দিন উদ্‌যাপন বাতিল করা হয়েছে। চিকিৎসকের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনস্টাইন হাসপাতাল এখানে যে সেবা দিচ্ছে, তা আমাদের জন্য ভালো হবে।’

পেলের সুস্থতার জন্য যারা পাশে ছিলেন এবং প্রার্থনা করেছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন নসিমেন্তো। তিনি লিখেছেন, ‘সব সময়ের মতো আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানাচ্ছি, যারা ব্রাজিল বা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাবার পাশে ছিলেন।’

পেলের ভক্তদের বড়দিনের শুভেচ্ছাও জানিয়েছেন নসিমেন্তো। তিনি লিখেছেন, ‘আপনারা যাঁরা পরিবার, সন্তান নিয়ে বড়দিন উদ্‌যাপন করবেন, তাঁদের প্রতি রইল আমাদের শুভকামনা। সঙ্গে অনেক ভালোবাসা ও সুস্থতা কামনা করি!! আমরা আপনাদের ভালোবাসি। পরের সপ্তাহে আপনাদের আপডেট জানাব।’

কবে অবসর নিচ্ছেন নেইমার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা