হোম > খেলা > ফুটবল

হামজার মতো আরও প্রবাসী ফুটবলার খুঁজছে বাফুফে

আজকের পত্রিকা ডেস্ক­

লাল-সবুজের পতাকা হাতে হামজা। ছবি: ফেসবুক

ফিফার অনুমোদনের পর বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর মাঠে নামা এখন শুধুই সময়ের ব্যাপার। এ বিষয়ে আজ সাংবাদিকদের বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

হামজার পথ ধরে আরও অনেক প্রবাসী ফুটবলার বাংলাদেশকে বেছে নেবেন বলে আশা করছেন তাবিথ। বাফুফে সভাপতি বলেন, ‘আশা করছি হামজা চৌধুরীর মতো অন্য প্রবাসী যারা খেলছেন, তাদের আরও চিহ্নিত করে বাংলাদেশ দলে খেলার জন্য অনুপ্রাণিত করতে পারব। এ ছাড়া বাফুফে চেষ্টা করবে খেলোয়াড়দের নিয়ে নানান তথ্য দিতে।’

হামজার বাংলাদেশ অধ্যায় কবে থেকে শুরু, সেটি স্পষ্ট জানাননি তাবিথ। যদিও শোনা যাচ্ছে, আগামী মার্চে এশিয়ান কাপ বাছাইপর্বেই বাংলাদেশের জার্সিতে খেলতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই বাংলাদেশি বংশোদ্ভূত তারকা ফুটবলার। এ বিষয়ে বাফুফে সভাপতি বলেন, ‘এখনো সব প্রশ্নের উত্তর দিতে পারছি না। তবে এএফসি এশিয়ান কাপ নিয়ে আমরা পরিকল্পনা করছি। এর আগে বাংলাদেশের প্রীতি ম্যাচ রুদ্ধদ্বার স্টেডিয়ামে হবে। ভিডিও বা অন্য কিছুর জন্য বাইরের কাউকে আসতে দেব না। এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে একটি দল যাবে গ্রুপ সেরা হয়ে। ভারতের বিপক্ষে ম্যাচটি অনেক গুরুত্ব দিয়ে দেখছি। প্রথম ম্যাচ ভালো করতে পারলে গ্রুপ সেরা হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করার সুযোগ থাকবে।’

হামজার সঙ্গে এখনো কথা না হলেও শিগগিরই হবে বলে আশা প্রকাশ করেছেন তাবিথ। পাশাপাশি আরও দু-একজন বিদেশি বংশোদ্ভূত ফুটবলারের অপেক্ষায়ও বাফুফে। যেমন আভাস মিলল তাবিথের কথায়, ‘হামজার সঙ্গে বাফুফের দেড় বছর ধরে কথা চলছে। তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি। তবে সামনের দিকে সরাসরি বসব। প্রস্তুতি নিচ্ছি এরই মধ্যে আরও দু-একজন খেলোয়াড় পাওয়া যায় কিনা। সব প্রস্তুতি নিয়ে হামজার সঙ্গে বসার চিন্তা করছি।’

কবে অবসর নিচ্ছেন নেইমার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা