হোম > খেলা > ফুটবল

সালাউদ্দিনের সমালোচনা মেনে নিচ্ছেন কাবরেরা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

 বাফুফের ভবনটা গাছ-গাছালিতে ঢাকা। ভবন থেকে বের হয়েই হাভিয়ের কাবরেরার মুখে তাও একটাই কথা, ‘গরম, প্রচণ্ড গরম’! গরমের মাঝেও অবশ্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের মুখটা ছিল বেশ হাসিখুশি। 

যদিও কিছুদিন আগে কাবরেরার মুখে হাসিটা ছিল না। গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের কাছে দুই ম্যাচে ৫-০ ও ১-০ গোলে হারের পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের প্রকাশ্য সমালোচনার মুখে পড়েছিলেন জাতীয় দলের স্প্যানিশ কোচ। বিশেষ করে কুয়েতে ৫-০ গোলে হারের পর কাবরেরার কৌশল নিয়ে সরাসরি সমালোচনা করেন বাফুফে সভাপতি। 

সালাউদ্দিনের সেই সমালোচনার এক মাস পর গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন কাবরেরা। সভাপতির সমালোচনা নিয়ে স্প্যানিশ কোচ বলেছেন, ‘এটা স্বাভাবিক, তিনি সভাপতি। তিনি দল সম্পর্কে জানতে চাইবেন এটাই স্বাভাবিক।’ 

কাবরেরা আরও বলেছেন, ‘আমি নেতিবাচক কিছু দেখছি না। আমি তার কথা শুনি, তিনি আমার কথা শোনেন। এটাই ব্যাপার। আমাদের ভুল থেকে শিখতে হবে। ভুল থেকে শিখে পরের ম্যাচে তা শুধরে নিতে চাই।’

বিশ্বকাপ বাছাইয়ে ৬ জুন কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ১১ জুন কাতারে লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ।

কবে অবসর নিচ্ছেন নেইমার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা