হোম > খেলা > ফুটবল

৩৬ কোটি টাকা জরিমানার হাত থেকে বাঁচলেন নেইমার

বড় অঙ্কের অর্থ জরিমানার হাত থেকে বাঁচলেন নেইমার। ব্রাজিলের এক আদালত জানিয়ে দিয়েছেন, পরিবেশবিষয়ক ছাড়পত্র ছাড়া নিজের বিল্ডিংয়ে হ্রদ নির্মাণের জন্য ৩ মিলিয়ন ডলারের যে শাস্তি ধার্য করা হয়েছে আল হিলাল তারকার ওপর, সেটি দিতে হবে না। 

গত বছর পরিবেশবিষয়ক ছাড়পত্র ছাড়াই রিও ডি জেনিরোর উপকণ্ঠে নিজের অট্টালিকায় একটি হ্রদ নির্মাণ করছিলেন নেইমার। তার জন্য মাঙ্গারাতিবা শহর কাউন্সিল চারটি শাস্তি মিলিয়ে মোট ৩.৩ মিলিয়ন ডলার (প্রায় ৩৬ কোটি টাকা) আর্থিক জরিমানা করেন তাঁকে। 

তবে রাজ্যের পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ আইএনইএর বরাতে বিচারক আদ্রিয়ানা রামোস দে মেলো জানিয়ে দিয়েছেন, এই প্রজেক্টের জন্য পরিবেশবিষয়ক বিশেষ কোনো অনুমতির দরকার নেই। 

রিও ডি জেনিরোর বাইরে, অর্থাৎ ১৩০ কিলোমিটার দূরে পর্যটন শহর হিসেবে পরিচিত মাঙ্গারাতিবায় খেলোয়াড়দের বাসভবনে এই কৃত্রিম হ্রদ করছেন নেইমার। এর জন্য পরিবেশ লংঘনের অভিযোগ এনে শাস্তি হিসেবে ৩.৩ মিলিয়ন ডলার জরিমানা করে শহরটির কাউন্সিল।

নেইমার মাঙ্গারাতিবায় বাসভবনটি কেনেন ২০১৬ সালে। ব্রাজিলের বেশ কয়েকটি মিডিয়ার বরাতে এএফপি জানিয়েছে, এখানে হেলিপোর্ট, স্পা ও জিমনেশিয়াম রয়েছে।

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে