হোম > খেলা > ফুটবল

মেসিদের ফাইনাল ম্যাচ নিয়ে তদন্তে ফিফা

কাতার বিশ্বকাপের ফাইনালের গল্প যেন কখনো শেষ হওয়ার নয়। এখনো সামনে আসছে একের পর এক ঘটনা। লুসাইল স্টেডিয়ামে ধ্রুপদি ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ নিয়ে তদন্ত শুরু করেছে ফিফা। 

আর্জেন্টিনা-ফ্রান্স গত বছরের ১৮ ডিসেম্বর লুসাইলের ফাইনালে মুখোমুখি হয়। ১২০ মিনিটের লড়াই শেষ হয় ৩-৩ গোলে। টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। ৩৬ বছর পর শিরোপা জয়ের আনন্দে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছিল আলবিসেলেস্তেরা। আকাশি-নীলদের এই আচরণ নিয়ে তদন্ত শুরু করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আক্রমণাত্মক আচরণ করে ফেয়ার প্লের নীতিমালা লঙ্ঘন করেছে আর্জেন্টিনা। খেলোয়াড় ও অফিশিয়ালরাও বাজে আচরণ করেছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের মিডিয়া ও মার্কেটিংয়ের নিয়মনীতি ভাঙার বিষয়টিও তদন্ত করছে ফিফা। 

কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসের পুরস্কার জিতেছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। পুরস্কার জিতে অশ্লীল উদ্‌যাপন করেছিলেন মার্তিনেজ। এখানেই শেষ নয়, ড্রেসিংরুমে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে ট্রল করেছিলেন। এরপর আর্জেন্টিনায় ছাদখোলা এমবাপ্পের ‘পুতুল’ নিয়ে উদ্‌যাপন করছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক। মার্তিনেজের এই আচরণকে বাড়াবাড়ি বলছেন ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএফএফ) তৎকালীন সভাপতি নোয়েল লে গ্রায়েত। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ দায়ের করে গ্রায়েত বলেছিলেন, ‘আমার কাছে এই আচরণ অস্বাভাবিক মনে হয়েছে। আমি বুঝতেই পারছি না। এটা খুবই বাড়াবাড়ি হয়েছে। এমবাপ্পের অভিযোগ সঠিক।’

কবে অবসর নিচ্ছেন নেইমার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা