হোম > খেলা > ফুটবল

খেলোয়াড় অসুস্থ হওয়ায় জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ বাতিল বার্সেলোনার

এতক্ষণে জুভেন্টাস-বার্সেলোনার ম্যাচের ফলাফল জানা যেত, কিন্তু দুই দলের ম্যাচই হলো না। তাই ফলের চিন্তা করাটা বোকামি। বার্সেলোনার খেলোয়াড় অসুস্থ হওয়ায় জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ বাতিল করেছে কাতালান ক্লাব।

এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বার্সা। ক্লাবটি লিখেছে, ‘এএফসি বার্সেলোনা জানাচ্ছে, জুভেন্টাসের বিপক্ষে লেভি স্টেডিয়ামে সকার চ্যাম্পিয়নস ট্যুরের আজকের ম্যাচ বাতিল করা হয়েছে। দলের অধিকাংশ খেলোয়াড় ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিসে (একপ্রকার জলযুক্ত ডায়রিয়া) অসুস্থ হওয়ায়।’ ইএসপিএন জানিয়েছে, বার্সার ১৪ জন খেলোয়াড় অসুস্থ হয়েছেন।

নতুন মৌসুম শুরুর আগে প্রাক্‌মৌসুম প্রস্তুতি খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে বার্সা। চ্যাম্পিয়নস ট্যুরের এই সফরে চারটি ম্যাচ খেলার কথা চিল লা লিগার চ্যাম্পিয়নদের। কিন্তু শুরুর ম্যাচেই ধাক্কা খেল তারা। আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় ‘তুরিনের বুড়িদের’ বিপক্ষে খেলতে নামার কথা ছিল কোচ জাভি হার্নান্দেজের দলের। বাকি তিনটি ম্যাচে কাতালান ক্লাবে প্রতিপক্ষ আর্সেনাল, রিয়াল মাদ্রিদ ও মিলান। বাকি ম্যাচগুলো যথাসময়ে হবে বলে জানিয়েছে বার্সা।

এই সফরের মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি ৩০ জুলাই। সেদিন এল ক্লাসিকোয় মুখোমুখি হবে স্পেনের দুই পরাশক্তি। বার্সা পরের ম্যাচ খেলবে আর্সেনালের বিপক্ষে ২৭ জুলাই। আর লা লিগা চ্যাম্পিয়নরা যুক্তরাষ্ট্র সফর শেষ করবে ইতালির আরেক দল এসি মিলানের বিপক্ষে মুখোমুখি হয়ে। ম্যাচটি হবে ২ আগস্ট।

ম্যাচ বাতিল হওয়ায় দর্শকদের টিকিটের টাকা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বলে জানা গেছে। তাঁদের অর্থ ফেরত দেওয়া হবে। সঙ্গে যদি কোনো জরিমানা দিতে হয়ে, তাহলে বিমা কোম্পানি সেই ব্যবস্থা নেবে।

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে