হোম > খেলা > ফুটবল

৫ বছর পর দিবালার ম্যাচ জেতানো হ্যাটট্রিক 

জুভেন্টাস ছেড়ে ২০২২ সালে রোমায় এসে রাজকীয় সংবর্ধনা পেয়েছিলেন পাওলো দিবালা। সময়ের সঙ্গে সঙ্গে রোমান গ্ল্যাডিয়েটরদেরও একজন হয়ে উঠেছেন। গত রাতে আর্জেন্টাইন ফরোয়ার্ড দুর্দান্ত হ্যাটট্রিকে রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন রোমাকে। নিজেদের মাঠে স্তাদিও অলিম্পিকোতে ড্যানিয়েল ডি রসির দলও ৩-২ গোলে হারিয়েছে তোরিনোকে। 

রোমার হয়ে প্রথম হ্যাটট্রিক পেলেন দিবালা। ৪২ মিনিটে পেনাল্টি থেকে নিজের ম্যাচের প্রথম গোলটি করেন ৩০ বছর বয়সী তারকা। দুই মিনিট পর দুভান জাপাতা সমতায় ফেরান তোরিনোকে। ৫৭ মিনিটে আবারও রোমাকে এগিয়ে দেন দিবালা। ১২ মিনিট পর বদলি নামা রোমেলু লুকাকুর পাস থেকে পূরণ করেন হ্যাটট্রিক। 

তার পরও শেষ মুহূর্তে এসে পয়েন্ট হারাতে বসেছিল রোমা। ৮৬ মিনিটে আত্মঘাতী গোল হজম করে বসে তারা। তবে বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি তোরিনো। এই জয়ে ২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সিরি আর এ মৌসুমে ষষ্ঠ স্থানে রোমা। ৩৬ পয়েন্ট নিয়ে দশে তোরিনো। 

দুই সপ্তাহ আগে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইন্টার মিলানের বিপক্ষে সান সিরোতে ৪-২ গোলে হারের পর আর মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়নি ডি রসির শিষ্যদের। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪ ম্যাচে পেল ৩ জয়। আর দিবালা তাঁর ক্যারিয়ারের সপ্তম হ্যাটট্রিক পেলেন প্রায় পাঁচ বছর পর। আর্জেন্টাইন তারকার আগের হ্যাটট্রিকটি ছিল ২০১৮ সালের অক্টোবরে, জুভদের জার্সিতে চ্যাম্পিয়নস লিগে।

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে