হোম > খেলা > ফুটবল

মেসির বিশ্বকাপ কক্ষ হচ্ছে জাদুঘর

২০২২ ফুটবল বিশ্বকাপে নিজের সেরাটা দিয়েছেন লিওনেল মেসি। তাঁর নেতৃত্বে আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপাখরার অবসান ঘটে। মেসির কীর্তিকে স্মরণীয় রাখতে তাঁর বিশ্বকাপের কক্ষকে বানানো হবে জাদুঘর। 

কাতার বিশ্বকাপের সময় ইউনিভার্সিটি অব কাতার হোটেলে থাকত আর্জেন্টিনা ফুটবল দল। তখন মেসি যে কক্ষে থাকতেন, তা জাদুঘর হিসেবে ব্যবহার করা হবে। কক্ষের দেওয়ালে ফুটবল পায়ে মেসির শট নেওয়ার ছবি থাকবে। মেসির কক্ষকে জাদুঘর বানানোর ব্যাপারটি জানিয়েছেন কাতার ইউনিভার্সিটির যোগাযোগ ও জনপ্রশাসন বিভাগের পরিচালক হিতমি আল হিতমি। হিতমি বলেন, ‘লিওনেল মেসির কক্ষ আগের মতোই থাকবে এবং দর্শনার্থীরা আসবেন। ছোট জাদুঘর হিসেবে ব্যবহার করা হবে, যেখানে মেসির ব্যবহার্য জিনিসপত্র থাকবে। বিশ্বকাপে মেসি যা যা অর্জন করেছেন, তা ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে।’ 

এবারের বিশ্বকাপে সাত ম্যাচে করেছেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। জিতেছেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। একমাত্র ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক।  বিশ্বকাপ ইতিহাসে ২৬ ম্যাচে ১৩ গোল এবং ৮টিতে অ্যাসিস্ট করেছেন। ভেঙেচুরে দিয়েছেন কিংবদন্তিদের রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে মেসি এখন পর্যন্ত ১৭২ ম্যাচ খেলে করেছেন ৯৮ গোল, অ্যাসিস্ট করেছেন ৫৫ গোলে।

কবে অবসর নিচ্ছেন নেইমার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা