হোম > খেলা > অন্য খেলা

সেমিফাইনালে ইরানের কাছে হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ নারী কাবাডি দল। ছবি: কাবাডি ফেডারেশন

ব্রোঞ্জ জেতার স্বপ্ন নিয়েই এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপ খেলতে ইরানে পা রেখেছিল বাংলাদেশ। তবে সুযোগ ছিল স্বপ্নকে আরও দূর নিয়ে যাওয়ার। কিন্তু সেমিফাইনালে স্বাগতিক ইরানের কাছে বাংলাদেশ হেরে যায় ৪১-১৮ পয়েন্টে।

আজই দুপুরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ দল। একইসঙ্গে বাংলাদেশ ব্রোঞ্জ পদকও নিশ্চিত করে। বাংলাদেশ ৪২-২৭ পয়েন্টে হারায় থাইল্যান্ডকে।

বাংলাদেশ নারী দলের কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন, ‘এটা বাংলাদেশের কাবাডির জন্য গর্বের এক মুহূর্ত। খেলোয়াড় হিসেবে আমি এই টুর্নামেন্টে অংশ নিলেও পদক জিততে পারিনি। আজ কোচ হিসেবে আমার সেই স্বপ্নপূরণ হলো।’

ফাইনাল ম্যাচে ইরান প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শক্তিশালী ভারতকে। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে পাত্তাই পায়নি নেপাল। ভারত ৫৬-১৮ পয়েন্টে ম্যাচ জিতেছে। আগামীকাল অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

অস্ট্রেলিয়াকে হারিয়ে ওমান কি পারবে অঘটন ঘটাতে

আন্তবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্টে চ্যাম্পিয়ন আইইউবি

অঘটন ঘটিয়ে কি বিশ্বকাপ শেষ করতে পারবে ইতালি

ইংল্যান্ডের বিপক্ষে কি আজ অঘটন ঘটাতে পারবে ইতালি

ভারত-পাকিস্তান ম্যাচে এবার কে জিতবে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ বছরের অপেক্ষা কি ফুরাবে জিম্বাবুয়ের

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো অঘটন কি ঘটবে আজ

এক বছর নিষিদ্ধ দেশসেরা শুটার কলি

বিশ্বকাপ অভিষেকেই কি চমক দেখাবে ইতালি

ফাইনালের আগেই ছিটকে পড়লেন বাংলাদেশের দ্রুততম মানব