হোম > খেলা > অন্য খেলা

বাংলাদেশকে ৮ গোল দিল মালয়েশিয়া 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মালয়েশিয়ার সঙ্গে জেতার আশা না থাকলেও অন্তত লড়াইয়ের ইচ্ছা ছিল বাংলাদেশ হকি দলের। তবে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মালয়েশিয়া শক্তিতেও এগিয়ে সেটাই জাকার্তায় টের পেল ইমান গোবিনাথানের দল।

ওমানকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে খেলার যতটুকু সম্ভাবনা বাংলাদেশের সেটাও উড়িয়ে দিয়েছে র‍্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়া। বাংলাদেশ হেরেছে ৮-১ গোলের বিশাল ব্যবধানে। হ্যাটট্রিক করেছেন মালয়েশিয়ার রাজি রাহিম ও ফাইজাল সারি।

পেনাল্টি কর্নার ও পেনাল্টি স্ট্রোক থেকেই প্রথমার্ধ শেষ হওয়ার আগে হ্যাটট্রিক করেছেন রাজি রাহিম। ৩ মিনিটে পেনাল্টি স্ট্রোকের পর ১৩ ও ২৯ মিনিটে পেনাল্টি কর্নারে গোল পান রাহিম। ২৩,৩০ ও ৪৫ মিনিটে হ্যাটট্রিক পাওয়া ফাইজাল সারির সবগুলো গোলই হয়েছে ফিল্ড গোল থেকে। বাকি দুই গোল করেছেন নাজমি জাজলান ও আশরান হামশানি। ২০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের একমাত্র গোলটি আশরাফুল ইসলামের।

এই হারে ‘বি’ পুল থেকে তৃতীয় হয়েছে বাংলাদেশ। ২৯ মে রোববার স্থান নির্ধারণী খেলায় ‘এ’ পুলের চতুর্থ দলের বিপক্ষে লড়বে খোরশেদরা।

অস্ট্রেলিয়াকে হারিয়ে ওমান কি পারবে অঘটন ঘটাতে

আন্তবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্টে চ্যাম্পিয়ন আইইউবি

অঘটন ঘটিয়ে কি বিশ্বকাপ শেষ করতে পারবে ইতালি

ইংল্যান্ডের বিপক্ষে কি আজ অঘটন ঘটাতে পারবে ইতালি

ভারত-পাকিস্তান ম্যাচে এবার কে জিতবে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ বছরের অপেক্ষা কি ফুরাবে জিম্বাবুয়ের

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো অঘটন কি ঘটবে আজ

এক বছর নিষিদ্ধ দেশসেরা শুটার কলি

বিশ্বকাপ অভিষেকেই কি চমক দেখাবে ইতালি

ফাইনালের আগেই ছিটকে পড়লেন বাংলাদেশের দ্রুততম মানব