হোম > খেলা > অন্য খেলা

পারলেন না রোমান-দিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথম অলিম্পিক পদকের স্বপ্নে তাঁদের দিকেই চোখ ছিল বাংলাদেশের৷ টোকিও অলিম্পিকে সেই স্বপ্নটা পূরণ করতে পারলেন না রোমান সানা ও দিয়া সিদ্দিকী। আর্চারির মিক্সড ইভেন্টে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে শেষ ষোলোতেই থেমে গেছেন রোমান-দিয়া জুটি।

মিক্সড ইভেন্টে সোনার অন্যতম শক্তিশালী দাবিদার দক্ষিণ কোরিয়ার জে দিওক কিম ও সান অ্যান জুটির কাছে ৬-০ সেটে হেরেছেন রোমান-দিয়া।

প্রথম সেটে কিম-অ্যান জুটির কাছে ৩৮-৩০ পয়েন্টে হারেন রোমানরা। দ্বিতীয় সেটে হারেন ৩৫-৩৩ পয়েন্টে। শেষ সেটটায় প্রতিরোধ গড়েছিলেন বাংলাদেশের দুই তিরন্দাজ, তবু হেরেছেন ৩৯-৩৮ পয়েন্টে। 

মিক্সড ইভেন্টে হেরে যাওয়া রোমান ও দিয়ার সামনে এখন সুযোগও আছে একক ইভেন্টে দেশকে ভালো কিছু উপহার দেওয়ার। ২৭ জুলাই ছেলেদের রিকার্ভ এককে খেলতে নামবেন রোমান। তাঁর প্রতিপক্ষ গ্রেট ব্রিটেনের টম হল। ২৯ জুলাই দিয়া খেলবেন বেলারুশের কারিনা জিওমিনসকায়ার বিপক্ষে।

অস্ট্রেলিয়াকে হারিয়ে ওমান কি পারবে অঘটন ঘটাতে

আন্তবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্টে চ্যাম্পিয়ন আইইউবি

অঘটন ঘটিয়ে কি বিশ্বকাপ শেষ করতে পারবে ইতালি

ইংল্যান্ডের বিপক্ষে কি আজ অঘটন ঘটাতে পারবে ইতালি

ভারত-পাকিস্তান ম্যাচে এবার কে জিতবে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ বছরের অপেক্ষা কি ফুরাবে জিম্বাবুয়ের

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো অঘটন কি ঘটবে আজ

এক বছর নিষিদ্ধ দেশসেরা শুটার কলি

বিশ্বকাপ অভিষেকেই কি চমক দেখাবে ইতালি

ফাইনালের আগেই ছিটকে পড়লেন বাংলাদেশের দ্রুততম মানব