হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় কুপিয়ে জখম করা প্রতিবাদী সেই ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় কুপিয়ে গুরুতর জখম করা ব্যাংক কর্মকর্তা শাহীন হোসেন (৩৫) মারা গেছেন। ৪ এপ্রিল বিকেলে উপজেলার পাকুড়িয়া এলাকায় হামলার পর আজ বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।

নিহত শাহীন একই এলাকার একাব্বর গাজীর ছেলে। তিনি কলারোয়ার খোর্দ্দ এলাকার ইসলামী ব্যাংকের কর্মকর্তা ছিলেন। প্রতিবেশী এক গৃহবধূর পরকীয়ার প্রতিবাদ করার জের ধরে তাঁর ওপর হামলা করা হয়।

হামলার ঘটনায় ৫ এপ্রিল নিহতের ভাই আফসার আলী গাজী বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা করেছিলেন। ঘটনার পর থেকে হামলাকারী আমিনুর সরদার পলাতক রয়েছেন। তিনি কলারোয়ার পাকুড়িয়া এলাকার বজলে সরদারের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর কবির বলেন, আমিনুর সরদারের স্ত্রীর সঙ্গে স্থানীয় এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল। এ ঘটনায় প্রতিবেশী শাহীনের চাচি শাহানারা খাতুন প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আমিনুর সরদার শাহীনের চাচি শাহানারা খাতুনকে মারধর করেন। একপর্যায়ে তাঁর গলায় রশি বেঁধে নির্যাতন চালান।

এ ঘটনা দেখে শাহীন হামলাকারীকে নিবৃত্ত করতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন আমিনুর। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চিকিৎসা দেওয়া হয়। একটু সুস্থ হওয়ার পর বোনের জামাই বাগেরহাটের শেখ আহমদ আলীর বাসায় গেলে আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। অভিযুক্ত আসামিকে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান