
চুয়াডাঙ্গার জীবননগরে টাস্ক ফোর্সের অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের বাধায় জরিমানা না করে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অভিযান না চালানোর দাবি জানান ব্যবসায়ীরা।
আজ মঙ্গলবার জীবননগর পৌর শহরে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে শহরের একটি কাপড়ের দোকানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। এ সময় কিছু ভারতীয় পণ্যের ভাউচারে সমস্যা দেখতে পান তিনি। অবৈধভাবে ভারতীয় পণ্য রাখার অপরাধে এসি ল্যান্ড জরিমানা করতে গেলে পাশের দোকানের ব্যবসায়ীরা প্রতিবাদ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শক্ত অবস্থা নিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং বাজারের ব্যবসায়ীরা জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন। একপর্যায়ে জরিমানা না করে চলে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পরে বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ঈদের আগে বাজারে অভিযান না চালানোর দাবি জানান।
জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা আজকের পত্রিকাকে বলেন, ‘এটি মূলত টাস্ক ফোর্সের অভিযান ছিল। বিজিবির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে গিয়ে ভারতীয় শাড়ি আছে—এমন সঠিক প্রমাণ পাওয়া যায়নি। সেখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে ব্যবসায়ীরা ইউএনওসহ আমাদের সঙ্গে বসেছিল। সেখানে ঈদের আগে কাপড়ের দোকানে অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান চলবে। আর বিজিবিকে সীমান্তে চোরাচালান বন্ধে জোরালো ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে