হোম > স্বাস্থ্য

চোখ ওঠায় করণীয় ও বর্জনীয়

ডা. মো. আরমান হোসেন রনি

গ্রীষ্মকালে চোখে বিভিন্ন ধরনের সমস্যা বেড়ে যায়। চোখ ওঠা এমন একটি সমস্যা।

কারণ
গরমের তাপমাত্রা: উষ্ণ আবহাওয়ায় মানুষ বাইরে বেশি সময় কাটায়। ফলে আক্রান্ত মানুষের সংস্পর্শে আসার আশঙ্কা বেশি থাকে।
ধুলাবালু: শুষ্ক আবহাওয়ায় ধুলাবালুর পরিমাণ বেশি থাকে। এ জন্য চোখের জ্বালাপোড়া এবং চোখ ওঠা রোগ হওয়ার আশঙ্কা থাকে।
ক্লোরিন: সাঁতারের পানিতে থাকা ক্লোরিন চোখের জ্বালাপোড়া ও চোখ ওঠা রোগের কারণ হতে পারে।

লক্ষণ

  • চোখ লাল হয়ে যাওয়া।
  • চোখে চুলকানি হওয়া। 
  • চোখ জ্বালাপোড়া করা।
  • চোখ থেকে পানি পড়া। 
  • চোখ থেকে ময়লা আসা।
  • আলোর প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি পাওয়া।
  • ঝাপসা দৃষ্টি।

প্রতিরোধে করণীয়

  • রোদ থেকে চোখ রক্ষায় কালো চশমা ব্যবহার করা। 
  • কুসুম গরম পানি দিয়ে চোখ পরিষ্কার করা। 
  • আগুন-রোদ-ধুলাবালু থেকে দূরে থাকা।
  • পরিবারের সবার জিনিস আলাদা রাখা এবং আলাদাভাবে ব্যবহার করা।
  • ব্যথা বা চুলকানি হলে চিকিৎসকের পরামর্শ নিন।
  • পর্যাপ্ত বিশ্রাম নেওয়া।
  • আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকা।

পরামর্শ দিয়েছেন:
ডা. মো. আরমান হোসেন রনি, চক্ষুবিশেষজ্ঞ ও সার্জন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা কনসালট্যান্ট (চক্ষু), দীন মোহাম্মদ আই হসপিটাল, সোবহানবাগ, ঢাকা

নতুন সরকার: স্বাস্থ্যে চাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা

ঋতু পরিবর্তনে সর্দি-জ্বর? ঘরোয়া ৫ চিকিৎসা

শিক্ষার্থীরাই সেবা-সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে পারে

কেমন হবে রমজানের খাবার

রোজায় কিশোর-কিশোরীদের স্বাস্থ্যকর খাদ্য

রোজা রেখে নাক-কান-গলার চিকিৎসা: কী করবেন, কী করবেন না

কর্মক্ষেত্রে সুস্থ থাকার জন্য যুক্তরাজ্যে নতুন উদ্যোগ

সাইনোসাইটিসের সংক্রমণ যেভাবে প্রতিরোধ করবেন

প্রাণিজগতে শুধু মানবশিশুর জন্মদান কেন কঠিন থেকে কঠিনতর হচ্ছে

শরীর সুরক্ষায় প্রাকৃতিক ঢাল ভিটামিন ই