হোম > সারা দেশ > ঢাকা

বিডিআর মামলার বিচারে কেরানীগঞ্জে অস্থায়ী আদালত ঘোষণা: গেজেট প্রকাশ

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

ফাইল ছবি

বিডিআর হত্যা মামলার বিচারের জন্য কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করেছে সরকার। আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৪ আজ রোববার এই আদালত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকার পিলখানাস্থ বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দায়েরকৃত ঢাকার নিউমার্কেট থানার মামলা এবং ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল জজ আদালতে বিশেষ ট্রাইব্যুনাল মামলার বিচারকাজ পরিচালনার জন্য ২০১০ সালের ২৮ ডিসেম্বর বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালত ভবন ঘোষণা করা হয়।

ওই অস্থায়ী আদালতের পরিবর্তে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করা হয়েছে। এ জন্য ওই মামলার বিচারকাজ ওই অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো