হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

মন্দিরে চুরি, শ্বশুরবাড়ি থেকে যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি   

পুলিশের হাতে গ্রেপ্তার যুবক। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের বেলকুচিতে শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির থেকে প্রতিমা ও স্বর্ণ চুরির ঘটনায় হামিদুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ওই মন্দিরের তিনটি পিতলের প্রতিমা ও স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার বোলগাঁতী গ্রামে ওই যুবকের শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার এবং প্রতিমা ও স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেপ্তার হামিদুল ইসলাম ওরফে আরিফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রুপনাই গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন আজেকর পত্রিকাকে বলেন, ‘গত মাসে ওই মন্দিরে চুরি হয়। মামলা পর থেকে আমরা চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধারে তৎপরতা শুরু করি। গোপন খবরে শুক্রবার রাতে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে শ্বশুরবাড়ি থেকেই চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা