হোম > খেলা > ফুটবল

ইউরো জিতেই ঐক্যবদ্ধ হবে বিপর্যস্ত ইংলিশরা!

ঢাকা: ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে ইংল্যান্ডের ইউরো অভিযান। ব্রেক্সিট, বর্ণবাদ ও ভঙ্গুর অর্থনীতিতে গত কয়েক বছর ধরে বিপর্যস্ত ইংলিশদের জীবন। এবার সেই জীবনে আনন্দ ফিরিয়ে আনতে চান ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। ‘থ্রি লায়ন্স’ কোচের ধারণা, ইউরোই পারবে ইংল্যান্ডের সব মানুষকে ঐক্যবদ্ধ করতে।

২০১৮ বিশ্বকাপে সেরা চারে খেলেছিল ইংল্যান্ড। এবারের ইউরোতেও অন্যতম ফেবারিট ধরা হচ্ছে হ্যারি কেনদের। কিন্তু ৩ জুন অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে দর্শকদের বর্ণবাদী দুয়োর পর বিতর্কের কেন্দ্রে ইংলিশ ফুটবল। এসব ঘটনায় অবশ্য চিন্তিত নন সাউথগেট। ভালো খেলাকেই সব সমালোচনার একমাত্র উত্তর মনে করছেন তিনি। গতকাল বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাউথগেট বলেছেন, ‘এটি ইংল্যান্ডবাসীকে এক করার উপযুক্ত সময়। ভালো খেলে দেশকে আনন্দে ভাসানো ইংল্যান্ড দলের পক্ষেই সম্ভব।’

সাউথগেট এ সময় মনে করিয়ে দেন ১৯৯৬ সালে টেরি ভেন্যাবলসের অধীনে ইংল্যান্ড দলে খেলার অভিজ্ঞতার কথাও। সেবার সেমিফাইনালে জার্মানির বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। সাউথগেট বলেন, ‘১৯৯৬ ইউরোতে সেমিফাইনাল খেলার পর ইংলিশরা নতুন করে উজ্জীবিত হয়েছিল। ফুটবলের প্রতি তাদের ভালোবাসাও জেগে উঠেছিল। ইংল্যান্ড জাতিগতভাবে কতটা শক্তিশালী সে প্রমাণ তখনই মিলেছিল।’

কবে অবসর নিচ্ছেন নেইমার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা