হোম > সারা দেশ > দিনাজপুর

৬ দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু 

দিনাজপুর প্রতিনিধি

ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধের পর আজ সোমবার থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান। 

তিনি জানান, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত (৬ দিন) হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ১৫ এপ্রিল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি চালু হয়েছে। তবে এই সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। 

এ বিষয়ে হিলি ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষ উপলক্ষে ৬ দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ