
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে গাইবান্ধায় বসেছিল ঈদবাজার। এই বাজারে শুধু ক্রেতা হিসেবে ছিলেন অসহায় দরিদ্র মানুষেরা। তাঁদের জন্য ছিল ঈদ অফার। এই অফারে মাত্র ১ টাকার বিনিময়ে ২৫০টি পরিবার কেনে চাল-ডাল, সেমাই, মুরগিসহ ২০ ধরনের নিত্যপণ্য।
পঞ্চমবারের মতো ‘আমাদের গাইবান্ধা’ নামে শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।
শনিবার (২৯ মার্চ) বিকেলে শহরের ডিবি রোডে অবস্থিত স্বাধীনতার রজতজয়ন্তী বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এই বাজার বসানো হয়। বাজারে মাত্র ১ টাকায় পাওয়া যায় দুই কেজি চাল, এক কেজি ডাল, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট লাচ্ছা, চিনি, পেঁয়াজ, আলু, মরিচ ও মিষ্টিকুমড়া, দুধ, মসলা ও একটি মুরগি, সয়াবিন তেল, বাঁধাকপি, বেগুন, লবণসহ প্রায় ২০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঈদবাজার তুলে দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এ সময় সংগঠনের সভাপতি সায়হাম রহমান, সাধারণ সম্পাদক মুসাবভির রহমান, সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহরিয়ারসহ সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে