
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে পত্রিকা বিক্রেতাদের মধ্যে উপহার বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকেলে পৌর এলাকার কাটাবাড়ীতে ‘দৈনিক দেশ মা’ পত্রিকার কার্যালয়ে এ উপহার বিতরণ করা হয়।
উপহার তুলে দেন পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত। এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সহসম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, অনলাইন ইনচার্জ মোকাররম হোসেন, সাংবাদিক কবির সরকার, আল আমিন বিন আমজাদ, জাহাঙ্গীর হোসেন, গোপাল গুপ্তসহ অনেকে।
পত্রিকা বিক্রেতা ও এজেন্ট আব্দুল মোন্নাফ বলেন, ‘পত্রিকার হকারদের তেমন খোঁজখবর রাখেন না কেউ। ঈদ উপহার দেওয়ায় আমরা খুশি। অন্তত কেউ আমাদের মনে রেখেছেন, এটা ভাবতে ভালো লাগছে।’
এ প্রসঙ্গে আনন্দ কুমার গুপ্ত বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মাঝে প্রতিবছর ঈদ উপহার দিয়ে থাকি। হকারেরাও এই সমাজের অংশ। বাস্তবতা হলো, তাঁরা অসহায়। তাঁদের সম্মানে আমাদের এই সামান্য প্রয়াস।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে