আগামী অর্থবছরে দাম বাড়বে ল্যাপটপ কম্পিউটারের। আসন্ন ২০২২–২৩ অর্থবছরের বাজেটে আমদানি করা ল্যাপটপ কম্পিউটারের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপের প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।
বর্তমানে দেশের বাজারে ল্যাপটপ কম্পিউটার আমদানিতে মূল্য সংযোজন করে (মূসক বা ভ্যাট) অব্যাহতি রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘দেশীয় কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। তাই ল্যাপটপ কম্পিউটার আমদানিতে ১৫ শতাংশ মূসক আরোপ করার প্রস্তাব করছি।’
নতুন মূসক আরোপের ফলে ল্যাপটপ কম্পিউটার আমদানির ক্ষেত্রে প্রযোজ্য মোট করভার দাঁড়াবে ৩১ শতাংশ।
এদিকে আসন্ন অর্থবছর থেকে করের আওতায় আসতে পারে গুগল ও ফেসবুকের মতো গ্লোবাল টেক জায়ান্টগুলো। বাংলাদেশে সরাসরি কার্যালয় নেই, কিন্তু কার্যক্রম আছে এ ধরনের প্রতিষ্ঠানকে আয়কর রিটার্ন জমা দিতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন আ হ ম মুস্তফা কামাল।
জাতীয় বাজেট সম্পর্কে জানতে: এখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছর পর্যন্ত দেশে কার্যালয় নেই এমন অনাবাসিক প্রতিষ্ঠানকে আয়কর রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এটি আগামী অর্থবছর থেকে অর্থাৎ ১ জুলাই থেকে পরিবর্তিত হতে পারে। ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে কর সংগ্রহের পরিকল্পনার অংশ হিসেবে এ ছাড় প্রত্যাহার করা হবে বলে আশা করা হচ্ছে।
এই সম্পর্কিত পড়ুন:

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৬ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১ দিন আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে