জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ-পদবি থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম আজকের পত্রিকাকে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এরই মধ্যে এ আদেশ কার্যকর হয়েছে বলে জানান তিনি।
দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য রাঙ্গার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাপার একটি সূত্র। যদিও দলের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন অব্যাহতি পাওয়া মসিউর রহমান রাঙ্গা। অব্যাহতির সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে জাপা চেয়ারম্যানের ভূমিকার সমালোচনা করে আজকের পত্রিকাকে রাঙ্গা বলেন, ‘উনি (জি এম কাদের) স্বপ্নে দেখে ওইটা (অব্যাহতি) দিয়ে দিয়েছেন। ওনার ইচ্ছেমতো মনের মাধুরী মিশিয়ে যখন যাঁকে দলে নিয়ে আসবেন, যখন যাঁকে ইচ্ছা বিতাড়ন করবেন। এইবার আমি এটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলাম। আমি দেখব উনি কোন আইনে এটা করেছেন।’
রংপুর-১ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য, পরিবহন মালিক সমিতির নেতা মসিউর রহমান রাঙ্গা জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপের পদেও রয়েছেন। তিনি একসময় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বও পালন করেছেন। ২০১৪ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন তিনি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদ জীবিত থাকাকালে ২০১৮ সালে রাঙ্গাকে দলের মহাসচিব করা হয়।
অন্যান্য খবর পড়ুন:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। শুক্রবার রাত ১২টা ২২ মিনিটে বিরোধী দলের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন শফিকুর রহমান।
১ ঘণ্টা আগে
ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
৪ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
৫ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৬ ঘণ্টা আগে