ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে সমাবেশ থেকে এ সংহতি প্রকাশ করেন তাঁরা। পরে একটি মিছিল বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে পুনরায় অনুষদ ভবনের সামনে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘আল আকসা কেবলা মুসলিমদের। দীর্ঘদিন ধরে ইসরায়েল ওই অংশকে দখল করে রেখেছে। আমরা যেমন ১৯৭১ সালে স্বাধীনতা মুক্তিযুদ্ধে নির্যাতনের শিকার হয়েছিলাম, ঠিক তেমনই ফিলিস্তিনিরা বছরের পর বছর নির্যাতনের শিকার হচ্ছে। আমরা তাঁদের ব্যথাটা অনুভব করতে পারছি বলে তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করেছি।’
বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম আজকের পত্রিকাকে বলেন, ‘মুসলিমদের একসময়ের কেবলা আল আকসা, যা ইহুদিরা দখল করে নিয়েছে। বর্তমানে যে যুদ্ধ এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের পক্ষে সংহতি প্রকাশ করেছে, এই কর্মসূচি তার প্রমাণ।’

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে