কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট শরীফ মোহাম্মদ হ্যাপির নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে প্রায় ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকার উপপরিচালক সুমিত্রা সেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি শরীফ মোহাম্মদ (হ্যাপী) কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট হিসেবে কর্মরত থেকে অবৈধ উপায়ে ৬ কোটি ৯৭ লাখ ৫৮ হাজার ৫৪২ টাকার সম্পদ অর্জন করেছেন মর্মে দুদকের প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ মিলেছে।
সূত্রে জানা যায়, হ্যাপির দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তার নিজ নামে অর্জিত ৯ কোটি ১৫ লাখ ৫০ হাজার ১২৫ টাকার সম্পদের মধ্যে জেনেশুনে অসৎ উদ্দেশ্যে ৩ কোটি ৮০ লাখ ৩৯ হাজার ১৪ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনের তথ্য গোপন করেছেন।
আসামির বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬ (২) এবং ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি। শুক্রবার রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে তিন বাহিনীর প্রধানেরা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার রাত ১২টা ১৯ মিনিটে তাঁরা এই শ্রদ্ধা নিবেদন করেন।
১ ঘণ্টা আগে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত ১২টা ৬ মিনিটে তিনি ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
৪ ঘণ্টা আগে