হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে তিনজনকে গুলি করে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি

আজ শুক্রবার রাত ৯টার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর ত্রিবেণি শ্মশান খাল এলাকায় তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের শৈলকুপায় তিনজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ত্রিবেণি শ্মশান খাল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ‘রাত ৯টার দিকে বেশ কিছু গুলির শব্দ শুনতে পাই। পরে পুলিশ আসলে বাইরে বেরিয়ে দেখি তিনটি লাশ পড়ে আছে। তবে তাঁদের বাড়ি আমাদের এলাকায় না।’

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আমরা তিনটা লাশ পেয়েছি। লাশ দেখে মনে হচ্ছে, গুলি করে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে একজনের নাম হানিফ। তিনি পূর্ব–বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। অপরজন হানিফের শ্যালক লিটন। তবে বাকি একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ওসি আরও জানান, ঘটনাস্থলে দুটি কালো রঙের পালসার মোটরসাইকেল, একটি ম্যাগাজিন ও গুলি পাওয়া গেছে।

আরও খবর পড়ুন:

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান