
বাগেরহাটে মোবাইল অপারেটর কোম্পানির সিম বিক্রয়কর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সিঅ্যান্ডবি বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বিকেলে ওই নারী থানায় মামলা করেছেন।
গ্রেপ্তার যুবকেরা হলেন বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের করোরী গ্রামের সজীব দাশ (১৯) ও লিখন দাস (২০)। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় এক ব্যক্তি সিম কেনার কথা বলে ওই নারীকে সিঅ্যান্ডবি বাজারে আসতে বলেন। তিনি রাত ৮টার দিকে সিঅ্যান্ডবি বাজারে এলেও ক্রেতা হিসেবে কথা দেওয়া ব্যক্তি সেখানে আসেননি। পরে কিছুক্ষণ অপেক্ষা করে ওই নারী বাড়ির উদ্দেশে রওনা করেন। তিনি সিঅ্যান্ডবি বাজার পার হয়ে খুলনা-বাগেরহাট মহাসড়কের পাকা সেতু এলাকায় পৌঁছালে এক যুবক তাঁর মুখ চেপে ধরে সেতুর নিচে নিয়ে যান। পরে ভয়ভীতি দেখিয়ে সেখানে তাঁকে তিনজন ধর্ষণ ও ভিডিও ধারণ করেন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণের অভিযোগে মামলা করার পর বাদীর দেওয়া তথ্য অনুযায়ী আসামিদের শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে