
কুষ্টিয়ার কুমারখালীতে মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে ইঞ্জিনচালিত ভ্যানের (করিমন) চাপায় চার মাসের এক শিশু প্রাণ হারিয়েছে। শিশুটি ব্যাটারিচালিত একটি ভ্যানে তার মায়ের কোলে ছিল। সড়কের মোড় ঘোরার সময় সে কোল থেকে পড়ে যায়। এ সময় পেছন থেকে আরেকটি ভ্যান এসে শিশুটিকে চাপা দেয়।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার আমতলা মোড়ে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটির নাম নাঈম। সে চাপড়া ইউনিয়নের নগর সাঁওতা গ্রামের রিকশাচালক নাজমুল হোসেনের ছেলে।
এ ঘটনায় করিমনচালক আমিনুল ইসলামকে (৩৫) মারধর করে পুলিশে দিয়েছেন উপস্থিত লোকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত ভ্যানে চড়ে নাঈমের মা মালা খাতুন পাশের উপজেলা খোকসায় তাঁর বোনের বাড়িতে খতনার অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় মালার স্বামী নাজমুল পাশেই বসা ছিলেন। আর শিশুটি ছিল তার মায়ের কোলে। ভ্যানটি আমতলা এলাকায় মোড় ঘোরার সময় কোল থেকে নাঈম সড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যান শিশুটিকে চাপা দেয়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, নাঈম আগেই মারা গেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘করিমনচাপায় এক শিশু মারা গেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন চালককে মারধর করে থানায় সোপর্দ করেছে। মামলা হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে