
যশোরের মনিরামপুরে চার বছরের নাতনিকে যৌন নিপীড়নের অভিযোগে বাবর আলী বাবু (৫০) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতেই শিশুটির মা বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তার বাবর আলী স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক। সম্পর্কে তিনি শিশুটির প্রতিবেশী দাদা।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বিকেলে শিশুটি বাবর আলীর বাড়িতে খেলতে যায়। এ সময় তিনি শিশুটিকে ঘরে ডেকে নিয়ে তাঁর ওপর যৌন নিপীড়ন চালান। ঘটনার সময় বাবর আলীর বাড়িতে গোয়ালা দুধ নিতে এলে তিনি শিশুটিকে ছেড়ে দেন। পরে মেয়েটি বাড়ি গিয়ে তার মাকে ঘটনা বলেন। এরপর এলাকায় জানাজানি হলে উত্তেজিত জনগণ বাবর আলীকে আটকে পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে বাবর আলীকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘বাবর আলী সম্পর্কে শিশুটির দাদা হন। যৌন নিপীড়নের অভিযোগে বৃহস্পতিবার রাতে তাঁর বিরুদ্ধে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আমরা বাবর আলীকে গ্রেপ্তার করে আজ (শুক্রবার) দুপুরে আদালতে সোপর্দ করেছি।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে