হোম > সারা দেশ > খুলনা

গাংনীতে যুবদল সভাপতি হত্যায় জড়িত অভিযোগে যুবদল নেতাকে দল থেকে অব্যাহতি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মো. রবিউল ইসলাম বিপ্লব। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে যুবদল সভাপতি আলমগীর হোসেনকে (৩৮) গলা কেটে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুবদলের এক নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ শনিবার পৌর যুবদলের আহ্বায়ক সাহিদুল ইসলাম ও সদস্যসচিব এনামুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পৌর যুবদলের আহ্বায়ক সাহিদুল ইসলাম বলেন, পৌর যুবদলের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক পৌরসভার চৌগাছা গ্রামের রইচ উদ্দিনের ছেলে ও গাংনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম বিপ্লবকে সকল স্তরের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার ২ জানুয়ারি সকালে গাংনী উপজেলার সহড়াবাড়িয়া-কামারখালি সড়কের রাইমনতলা ইছাখালির মাঠ থেকে গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি আলমগীর হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই সন্ধ্যায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করলে তাদের পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ তাদের আদালতে সোপর্দ করলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান